বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামিসহ গ্রেপ্তার ৪

আপলোড তারিখঃ 2026-06-11 ইং
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামিসহ গ্রেপ্তার ৪ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার এক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। তিনি জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।


এছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- আলমগীর মণ্ডল (৩০), মো. আকরাম হোসেন (২৯) এবং মো. আখের আলী (৫৫)। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)