চলছে মধুমাস, চুয়াডাঙ্গায় আমের বাজারে নেমেছে ধস

ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

আপলোড তারিখঃ 2026-06-11 ইং
চলছে মধুমাস, চুয়াডাঙ্গায় আমের বাজারে নেমেছে ধস ছবির ক্যাপশন:

মধুমাসে চুয়াডাঙ্গার বাজারে মিলছে বিভিন্ন জাতের কাঁচা ও পাকা আম। প্রচণ্ড গরমের মধ্যেও রসালো এ ফলের স্বাদ নিতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। চুয়াডাঙ্গার বিভিন্ন বাজার ঘুরে এমন দূশ্য চোখে মিলেছে। চুয়াডাঙ্গার কোর্ট মোড় ও বড় বাজার সংলগ্ন ফুটপাতে ক্রেটভর্তি আম নিয়ে বসেছেন বিক্রেতারা। বর্তমানে বাজারে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হিমসাগর আম। এছাড়া রয়েছে ল্যাংড়া, আম্রপালি ও অন্যান্য জাতের আম। হিমসাগর আম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা দরে এবং ল্যাংড়া আম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে।
বড় বাজারে থানার সামনে ফুটপাতে হিমসাগর আম বিক্রি করা ফল ব্যবসায়ী আশরাফ বলেন, ‘আমরা নিজস্ব বাগান থেকে আম সংগ্রহ করি। বাগানটি আমার বড় ভাইয়ের। কিন্তু এবার আমের তেমন দাম পাওয়া যাচ্ছে না। গত বছর যে আম ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, এবার সেটি ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। তবে কাস্টমারের চাহিদা ভালোই আছে। পরবর্তীতে ল্যাংড়া ও আম্রপালি জাতের আম বাজারে আনবো।


বাজারে ল্যাংড়া আম বিক্রি করা এক বিক্রেতা বলেন, তীব্র গরমে অতিরিক্ত তাপের কারণে খুব দ্রুত ল্যাংড়া আম পেকে যাচ্ছে। অকালপক্ক হওয়ায় অনেক ক্রেতা কিনতে চাচ্ছেন না। তাই ৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। কোর্টমোড়ে বসা আরেক বিক্রেতা বলেন, পরিস্থিতি খুব একটা ভালো না। বাগান থেকে বেশি দামে আম কিনে আনতে হচ্ছে, কিন্তু বাজারে এসে সেই অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না।


আম কিনতে আসা এক ক্রেতা বলেন, আমের বাজার মোটামুটি ভালো। হিমসাগর ও ল্যাংড়ার চাহিদা বেশি। মৌসুম প্রায় শেষের দিকে হলেও গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি। আবার কোর্ট মোড়ে হিমসাগর কিনতে আসা আরেক ক্রেতা বলেন, ‘এবার বাজারে আমের আমদানি ভালো এবং তুলনামূলক কম দামে ভালো আম পাওয়া যাচ্ছে। এই দামে হিমসাগর কিনতে পেরে আমি সন্তুষ্ট।’ ক্রেতাদের দাবি, ‘এবারের আমে ভেজালের উপস্থিতি কম। গাছপাকা আম সহজলভ্য ও তুলনামূলক কম দামে পাওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)