দামুড়হুদায় ৭ পিস ইয়াবাসহ কালিয়াবকরী লিটন আটক

আপলোড তারিখঃ 2026-06-10 ইং
দামুড়হুদায় ৭ পিস ইয়াবাসহ কালিয়াবকরী লিটন আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদায় অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মডেল থানা-পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী লিটন আলী (৪০) কালিয়াবকরি গ্রামের মজিবর রহমানের ছেলে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে বেড়বাড়ীয়া গ্রামের আদম মোড় এলাকায় নাজমুলের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিনের নির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে এসআই সামসু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লিটন আলিকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাকে চুয়াডাঙ্গা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) সুলতন মাহমুদ বলেন, ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)