ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও হাউলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল হান্নান (হানায়) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৮) বছর। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামের আক্কাছ গোয়ালার ছেলে আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা আনুমানিক দুইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আব্দুল হান্নান হাউলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি হাউলী ইউনিয়ন কৃষকদলের সভাপতির দায়িত্বেও ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ৯টায় নিজ গ্রাম পুরাতন বাস্তপুর কবরস্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানেই তাঁর দাফন সম্পন্ন করা হবে।
