কালীগঞ্জের কামালহাটে পাওনা টাকা চাওয়ায় মারামারি

ভাতিজার কিল-ঘুষিতে বৃদ্ধ চাচার মৃত্যু

আপলোড তারিখঃ 2026-06-10 ইং
কালীগঞ্জের কামালহাটে পাওনা টাকা চাওয়ায় মারামারি ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার কিল-ঘুষি ও লাঠির আঘাতে নিয়ামত আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিয়ামত আলী ওই গ্রামের বাসিন্দা এবং অভিযুক্ত ইরশাদ আলী তাঁর আপন ভাতিজা।


পুলিশ সূত্রে জানা গেছে, কামালহাট গ্রামে অভিযুক্ত ইরশাদ আলীর একটি দোকান রয়েছে। ব্যবসা পরিচালনার জন্য কিছুদিন আগে চাচা নিয়ামত আলীর কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন ইরশাদ। দীর্ঘদিন পরও সেই টাকা ফেরত না দেওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং ইতঃপূর্বেও এ নিয়ে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে নিয়ামত আলী পুনরায় ভাতিজা ইরশাদের কাছে তাঁর পাওনা টাকা ফেরত চান। এতে চরম ক্ষিপ্ত হয়ে উঠেন ইরশাদ। একপর্যায়ে তিনি বৃদ্ধ চাচাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। উপর্যুপুরি আঘাতের ফলে বৃদ্ধ নিয়ামত আলী ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পরই অভিযুক্ত ইরশাদ আলী এলাকা ছেড়ে পালিয়ে যান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জের কোলাবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমির আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ইারশাদ আলী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতিসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)