দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2026-06-08 ইং
দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা মাঝেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে তার স্ত্রীসহ ২-৩ জন সহযোগী পালিয়ে যায়। আটক আব্দুল হালিম (৪০) হোগলডাঙ্গা (মাঝেরপাড়া) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনের দিকনির্দেশনায় এসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে হোগলডাঙ্গা মাঝেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল হালিমকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে তার স্ত্রী আফরোজা খাতুন এবং আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।


পরে উপস্থিত সাক্ষীদের সামনে আব্দুল হালিমের দেহ তল্লাশি করা হলে তার পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৪ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৩ হাজার ৫০০ টাকা বলে পুলিশ জানিয়েছে। জিজ্ঞাসাবাদে আব্দুল হালিম স্বীকার করেন যে, পলাতক আসামিরা এর আগেও কয়েক পিস ইয়াবা বিক্রি করেছে।


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)