দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ

সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান

আপলোড তারিখঃ 2026-06-08 ইং
দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সকল অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বানে দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। পরে বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।


উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের উদ্যোগে প্রতিবাদ মিছিল শেষে পুলিশ প্রশাসনকে মশাল মিছিলের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থ হলে বৃহৎ আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ার দেন বিএনপি নেতৃবৃন্দ।


জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শান্ত পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর নেতৃত্বে চিৎলা থেকে হাতিভাঙ্গা যাওয়ার পথে ঝাও বিবি মাঠের মাঝে মশাল মিছিল বের করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। তার প্রতিবাদে দামুড়হুদা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ মিছিলে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, শান্ত পরিবেশকে অশান্ত করার লক্ষ্যে আগুন নিয়ে মিছিল বের করে পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। তাই অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার অনুরোধ জানান বিএনপির নেতৃবৃন্দ। জড়িতদের পুলিশ প্রশাসনের কাছে আইনের সোপর্দ করার জন্য তাগিদ দেন নেতারা।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্যসচিব সাইফুর রহমান ঝণ্টু, দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহবায়ক আফজালুল হক সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)