ছবির ক্যাপশন:
জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ ও মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত রোববার ও গতকাল সোমবার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার বেলা ৩টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/১-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের ভাদুর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. হেমায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিবিহীন ১৮৬ বোতল ভারতীয় কোডিন ফসফেটযুক্ত এসকাফ সিরাপ ও উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭০/৬-এস হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের রহিমের আমবাগানে অভিযান চালানো হয়। হাবিলদার রাহুল বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ২২৫ বোতল ভারতীয় এসকাফ ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
এদিকে গতকাল সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫২/৮-আর হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা মাঠপাড়া গ্রামের বাবুলের ড্রাগন বাগানের পাশ থেকে সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পরে সকাল ৬টা ৪৫ মিনিটে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৩-আর হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের আব্দুল গণির আমবাগানে অভিযান চালানো হয়। হাবিলদার মো. ওয়াহিদুরের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
