চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৩৭ উন্নয়ন প্রকল্পের অনলাইন টেন্ডার লটারি অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-06-08 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৩৭ উন্নয়ন প্রকল্পের অনলাইন টেন্ডার লটারি অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ৩৭টি টেন্ডার প্যাকেজের লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা পরিষদের সভাকক্ষে অনলাইনভিত্তিক এ লটারি কার্যক্রম পরিচালিত হয়। লটারি কার্যক্রমে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজু, সহকারী প্রকৌশলী আনিছা খানম এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


জেলা পরিষদ সূত্রে জানা যায়, উন্নয়নমূলক বিভিন্ন কাজ বাস্তবায়নের জন্য ৩৭টি টেন্ডার প্যাকেজের বিপরীতে অংশগ্রহণকারী ঠিকাদারদের মধ্য থেকে অনলাইন লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।


লটারিতে বিজয়ী প্রতিষ্ঠান ও ঠিকাদারদের মধ্যে রয়েছেন- মেসার্স এম ট্রেডার্স, এমডি নুরুজ্জামান, মেসার্স আরএম ব্রিকস, এমডি আলাউদ্দিন, এমডি সাদিদ কনস্ট্রাকশন, মেসার্স এমএস জাহিদুল স্টোর, এমডি আশিকুল ইসলাম সেলিম, এমডি ফজলুর রহমান, রিলেশন আর্কিটেক্ট হোম, মেসার্স মুনির এন্টারপ্রাইজ, হ্যাভেন কনস্ট্রাকশন, কামরুজ্জামান বকুল, মেসার্স পদ্মা ট্রেডার্স, মেসার্স প্রাপ্তি ট্রেডার্স, করিম ফায়ার হাউস, মেসার্স হাসান এন্টারপ্রাইজ, মেসার্স সৌখিন স্টোর, এইচটি এন্টারপ্রাইজ, এমডি তাজুল ইসলাম, এমডি আনোয়ার হোসেন, মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজ, আরএস সিড ট্রেডার্স, মেসার্স মিজানুর রহমান, মেসার্স সৈয়দ কনস্ট্রাকশন, ইসরাত তাসলিম এন্টারপ্রাইজ, এমডি শরীফুল ইসলাম, মেসার্স আনাম এন্টারপ্রাইজ, মেসার্স জামান এন্টারপ্রাইজ, এস কে নাসির এন্টারপ্রাইজ এবং মেসার্স আনাফ এন্টারপ্রাইজসহ অন্যান্য প্রতিষ্ঠান।


অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অনলাইন পদ্ধতিতে লটারি সম্পন্ন করা হয়েছে। নির্বাচিত ঠিকাদারদের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ বাস্তবায়নের আশা প্রকাশ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)