জীবননগর সীমান্তে বিপুল মাদকদ্রব্য উদ্ধার, যুবক আটক

আপলোড তারিখঃ 2026-06-08 ইং
জীবননগর সীমান্তে বিপুল মাদকদ্রব্য উদ্ধার, যুবক আটক ছবির ক্যাপশন:

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার বেলা ৩টা ৪৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৭২/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের জহিরুলের পেয়ারা বাগানের ভেতর হাবিলদার মো. হেমায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন অবস্থায় ৭০ বোতল ভারতীয় কোডিন ফসফেট হাইড্রোক্লোরাইড সিরাপ (উইনসেরেক্স) উদ্ধার করা হয়।


    এছাড়া একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬৯-এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের মো. জলিল মিয়ার ড্রাগন বাগানের পাশ থেকে হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. শিমুল হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক শিমুল হোসেন জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের চান্দু মিয়ার ছেলে। তার কাছ থেকে ১১৯ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়। আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)