দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-06-08 ইং
দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার দুজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হাউলী ইউনিয়নের তারিনিপুর গ্রামের তোয়াক্কেল আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৬) এবং মিরাজুল ইসলামের ছেলে মমিনুল হক আকাশ (২৮)। গত শনিবার রাতভর অভিযান চালিয়ে তারানিপুর গ্রামের তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।


পুলিশ সূত্রে জান গেছে, শনিবার রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। অভিযানের একপর্যায়ে গভীর রাতে তারিনিপুর গ্রামে তাদের নিজ নিজ বাড়ি থেকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গত ৩ জুন দিবাগত রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মশাল মিছিলকে কেন্দ্র করে দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখসহ আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয় (যার মামলা নম্বর ৮ তারিখ ৬/৬/২৬ ইং)। ওই মামলার তদন্ত ও অভিযানের ধারাবাহিকতায় এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)