দামুড়হুদায় বজ্রপাতে ৩ নারী আহত

আপলোড তারিখঃ 2026-06-08 ইং
দামুড়হুদায় বজ্রপাতে ৩ নারী আহত ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী শ্যামপুর গ্রামে বজ্রপাতে তিনজন নারী গুরুতর আহত হয়েছেন। এসময় একটি হালের বলদ মারা গেছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতেরা হলেন- উপজেলার শ্যামপুর গ্রামের বক্স মিয়ার স্ত্রী মহিমা খাতুন (৫২), রাশেদুলের স্ত্রী আফসানা বেগম (২২) ও শাকিলের স্ত্রী রাবেয়া খাতুন (২৫)। আহতদের মধ্যে মহিমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শ্যামপুর গ্রামের সেণ্টু মিয়ার বসতবাড়ির ছাদের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তার গোয়ালে থাকা একটি হালের বলদ মারা যায়। একই সময় পার্শ্ববর্তী বাড়ির উঠানে থাকা তিন নারী বজ্রপাতের প্রভাবে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। পরে মহিমা খাতুনের অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়।


গৃহকর্তা সেণ্টু মিয়া বলেন, ‘সন্ধ্যায় আমার বসতবাড়ির ছাদের ওপর বজ্রপাত পড়ে। এতে একটি গরু মারা যায় এবং পাশের বাড়ির তিনজন নারী আহত হন।’ দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিমেল রানা জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)