মেহেরপুরে অফিস আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

আপলোড তারিখঃ 2026-06-08 ইং
মেহেরপুরে অফিস আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ছবির ক্যাপশন:

‎মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহযোগিতায় অফিস আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশিক্ষণের এই আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়।


প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পার্থ প্রীতম শীল। ‎প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেন। বক্তারা অফিসের আর্থিক ব্যবস্থাপনা হিসাব সংরক্ষণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।


প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)