ছবির ক্যাপশন:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে মেহেরপুর জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানির নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মেহেরপুর জেলা ছাত্রদলের একাংশ অংশ। মোটরসাইকেল শোডাউনে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুর্তি হাসান, পৌর ছাত্রদলের নেতা রাব্বি, আমঝুপি ইউনিয়ন ছাত্রদল নেতা সুইম, বুড়িপোতা ইউনিয়ন ছাত্রদল নেতা সাজ্জাদ, আরো অনেক ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক কোট মৌড় কলেজ মৌড় হাসপাতাল মৌড় সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। এর আগে কলেজ মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মোহাম্মদ সানি, যুবদল নেতা মনিরুল ইসলাম মনি ছাত্রদল নেতা সুইম।
পথসভায় জেলা ছাত্রদলের সহসভাপতি সানি বলেন, মেহেরপুর ছোট একটা শহর, কতিপয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে মেহেরপুর জেলা ছাত্রদল তার দাঁতভাঙ্গা জবাব দেবে এবং তাদেরকে যেখানে পাওয়া যাবে, সেখান থেকে তাদের আইনের আওতায় তুলে দেওয়া হবে।
