সরোজগঞ্জে মাঠ থেকে পাওয়ারটিলার চুরি

আপলোড তারিখঃ 2026-06-08 ইং
সরোজগঞ্জে মাঠ থেকে পাওয়ারটিলার চুরি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকার নবীননগর দৌরার মাঠ থেকে একটি পাওয়ারটিলার চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।


জানা গেছে, সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের মৃত নুরুল হক সিকদারের ছেলে ফজলুর রহমান সিকদার কৃষিকাজে ব্যবহৃত তাঁর পাওয়ারটিলারটি নবীননগর দৌরার মাঠে রেখে বাড়িতে যান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সুযোগ বুঝে পাওয়ারটিলারটি চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে মাঠে গিয়ে পাওয়ারটিলারটি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি ও স্থানীয়রা। পরে আশপাশের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে কয়েকজন ব্যক্তিকে পাওয়ারটিলারটি নিয়ে যেতে দেখা যায়। ভুক্তভোগীর দাবি, ফুটেজে চুরির ঘটনাটি স্পষ্টভাবে ধরা পড়েছে।
পাওয়ারটিলারের মালিক ফজলুর রহমান সিকদার বলেন, চাষাবাদের কাজ শেষে পাওয়ারটিলারটি মাঠে রেখে বাড়িতে যাই। সকালে গিয়ে দেখি সেটি নেই। পরে সিসিটিভি ফুটেজে চুরির বিষয়টি দেখতে পাই। এটি আমার জীবিকার অন্যতম অবলম্বন। দ্রুত চোরদের শনাক্ত করে পাওয়ারটিলার উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)