উথলীতে আলী হোসেনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-06-08 ইং
উথলীতে আলী হোসেনের ইন্তেকাল ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক আলী হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গতকাল রোববার বেলা ৩টার দিকে উথলী গ্রামের দক্ষিণপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন উথলী মাধ্যমিক বিদ্যালয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রায় চার বছর আগে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অবসরের পর থেকে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আলী হোসেন ছিলেন অত্যন্ত মিষ্টভাষী, সদালাপী ও আন্তরিক মানুষ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি। বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল আন্তরিকতা ও ভালোবাসাপূর্ণ। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার মাগরিবের নামাজের পর জানাজা শেষে উথলী দক্ষিণপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)