চুয়াডাঙ্গায় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-06-08 ইং
চুয়াডাঙ্গায় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরে মাদক বিরোধী অভিযানে বুপ্রেনরফিন ইনজেকশনসহ আলিফ হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার আনন্দ ভবনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলিফ হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার আসলাম হোসেনের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলিফের কাছ থেকে ৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পুলিশ নিজেই বাদী হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুপ্রেনরফিন ইনজেকশনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)