আখেরি মোনাজাতে শেষ জোড় ইজতেমা

আপলোড তারিখঃ 2017-11-21 ইং
আখেরি মোনাজাতে শেষ জোড় ইজতেমা ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত চারদিনের জোড় ইজতেমা। সোমবার বিকেলে (আসরের নামাজের পর) বাংলাদেশের মাওলানা মোহাম্মদ যোবায়ের জোড় ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন। বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন বলেন, গত শুক্রবার বাদ ফজর মাওলানা রবিউল হকের আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় জোড় ইজতেমা। বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচদিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়। এবারও পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা হওয়ার কথা থাকলেও তা চার দিনব্যাপী হয়। সোমবার আসরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে এবারের জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)