কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-06-07 ইং
কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্সসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গতকাল শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বলিদাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঝিনাইদাহের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, জেলা পুলিশের মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জ থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গা বলিদাপাড়া এলাকার বাসিন্দা সুজন আহমেদের বাড়িতে অভিযান চালায়। এ সময় সুজন আহমেদ (২৫) ও জীবন মন্ডলকে (৩২) ৩২২ পিস ইয়াবা এবং ১৯ বোতল ভারতীয় কোরেক্সসহ হাতেনাতে আটক করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার বানুরিয়া গ্রামের মৃত ইলাহী মন্ডলের ছেলে জীবন মন্ডল এবং বালিয়াডাঙ্গা বলিদাপাড়া গ্রামের মো. আলতাফ মন্ডলের ছেলে সুজন আহমেদ।


তিনি আরও জানান, মাদক কারবারি জীবন মন্ডলের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)