তারেক রহমানসহ চারজনের বিচার শুরু

আপলোড তারিখঃ 2017-11-21 ইং
তারেক রহমানসহ চারজনের বিচার শুরু ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, একুশে টিভির প্রাক্তন চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে আসামিদের বিরুদ্ধে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগ গঠন করেন। একইসঙ্গে বিচারক আগামী ১৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। বিচার শুরু হওয়া অপর আসামিরা হলেন- ইটিভির তৎকালীন সাংবাদিক মাহাথির ফারুকী ও কনক সারওয়ার। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেকসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে আবদুস সালাম ছাড়া বাকি তিনজন পলাতক। গত ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।’ অভিযোগ গঠনের শুনানির সময় সালাম আদালতে হাজির ছিলেন বলে জানান তিনি। প্রসঙ্গত, ২০১৫ সালের ৮ জানুয়ারি তারেক রহমান এবং আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলাটি দায়ের করেন তেজগাঁও থানার এসআই বোরহানউদ্দিন। ওই মামলায় গত ১১ জানুয়ারি আব্দুস সালামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর ঢাকা সিএমএম আদালত। ওই রিমান্ড শেষে ১৯ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর মামলাটি তদন্ত করে তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে গত বছরের ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর ইমদাদুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)