আলমডাঙ্গায় ডাকাতি মামলায় তিন আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-06-05 ইং
আলমডাঙ্গায় ডাকাতি মামলায় তিন আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামে ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও পৌর এলাকার গোবিন্দপুর গ্রামে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ধরা পড়া তিন আসামি হলেন- আলমডাঙ্গার বড় বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সালাউদ্দিন (৪৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথুলিয়া গ্রামের জলিল মোল্লা ছোফার ছেলে ছাবদুল্লাহ (৫০) এবং গোবিন্দপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আকাশ আহমেদ (২১)।


পুলিশ জানায়, গত ১৬ মে রাতের অন্ধকারে রোয়াকুলি গ্রামের বাসিন্দা শামসুল আলমের বাড়িতে হামলে পড়ে সাত-আট জনের একটি ডাকাতদল। ঘরের মানুষজনকে ভয় দেখিয়ে কব্জা করে তারা নগদ ২০ হাজার টাকা ও ২ লাখ ৯৮ হাজার টাকার স্বর্ণালঙ্কার লুটে নিয়ে রাতের আঁধারে পালিয়ে যায়। পরদিন সকালে ভুক্তভোগী শামসুল আলম আলমডাঙ্গা থানায় ডাকাতি মামলা করেন।


এদিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইলের নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্যপ্রযুক্তির জাল বিছিয়ে মাঠে নামে পুলিশ। সেই জালে প্রথমে আটকা পড়েন কুষ্টিয়ার খাজানগর এলাকায় লুকিয়ে থাকা মূলহোতা সালাউদ্দিন। জেরার মুখে মুখ খুলতে বাধ্য হন তিনি। তার দেওয়া তথ্যের সুতো ধরে বুধবার গভীর রাতে নিজের বাড়ির চৌকাঠ থেকেই টেনে বের করা হয় ছাবদুল্লাহকে। একই রাতে গোবিন্দপুর এলাকা থেকে ধরে ফেলা হয় তরুণ আসামি আকাশ আহমেদকে। তিন আসামিকে আলমডাঙ্গা থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে। পলাতক অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)