গাংনীতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা

আপলোড তারিখঃ 2026-06-05 ইং
গাংনীতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন।


অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম আরও জনমুখী করা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’- এই বার্তা জনগণের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে।


কর্মশালায় গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস, মেহেরপুর সদর উপজেলা সমন্বয়কারী আলমগীর কবির, গাংনী উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কর্মশালাটি উপজেলা প্রশাসন, গাংনী এবং ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প’-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)