চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন আহত

আপলোড তারিখঃ 2017-11-21 ইং
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হলো শ্রী শ্যাম কুমার ও তরিকুল ইসলাম। জানা যায়, চুয়াডাঙ্গা শহরের সবুজ পাড়ার শ্রী শ্যাম কুমার (৫০) গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তিনি ডিঙ্গেদাহ বাজার হতে আলমসাধুযোগে বাড়ির উদ্দেশ্য রওনা হন পথিমধ্য জাফরপুর কবরস্থান সংলগ্ন পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের চাকা খুলে শ্যাম কুমারের পায়ে এসে লাগে এবং ডান পায়ে প্রচন্ড আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে মাটিতে পড়ে যায়। এমন সময় স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। তার ডান পা ভেঙে গিয়েছে বলে জানা গেছে। আহত শ্যাম কুমারকে অপরদিকে গতকাল দুপুর ১টার দিকে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে তরিকুল ইসলাম (২৫) দ্রুতবেগে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাস্তার মাঝে একটি ছোট শিশু চলে আসায় তাকে বাঁচাতে যেয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সে মাথায় প্রচন্ড আঘাত পাওয়া গেছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)