হরিণাকুণ্ডুতে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-06-05 ইং
হরিণাকুণ্ডুতে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে (খালে) পড়ে আলমগীর হোসেন (৩০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী বাজারে এই দুর্ঘটনা ঘটে। আলমগীর হোসেন হরিণাকুণ্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।


প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম মন্ডল জানান, আলমগীর হোসেন বাড়ি থেকে নিজের ভ্যানটি নিয়ে উপজেলার শাখারীদহ বাজারে মুরগির বাচ্চা কেনার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি শিতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে ভ্যানসহ তিনি সড়কের পাশে গভীর খালে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্বী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ভ্যানচালক আলমগীর হোসেনের মৃত্যু হয়েছিল। এদিকে, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, হরিণাকুণ্ডুর শিতলী এলাকায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চালকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। বর্তমানে নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের একজন কর্মকর্তা পাঠানো হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া ও নিহতের স্বজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)