জীবননগরে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২

আপলোড তারিখঃ 2026-06-05 ইং
জীবননগরে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মেদিনীপুর গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে নজরুল ইসলাম (৪৪) ও কয়া গ্রামের সাহাবুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান সেখের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ওসি সোলায়মান সেখ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদের বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)