চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালো সাংবাদিক নেতৃবৃন্দ

আপলোড তারিখঃ 2026-06-05 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালো সাংবাদিক নেতৃবৃন্দ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ। এক বিবৃতিতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি নবনিযুক্ত প্রশাসকের সফলতা কামনা করে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। এছাড়া বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুসাইন মালিক পৃথক বিবৃতিতে মো. শরীফুজ্জামান শরীফকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিক নেতৃবৃন্দ বিবৃতিতে মো. শরীফুজ্জামান শরীফের দায়িত্বকালীন সময়ে চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)