জীবননগরে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি

আপলোড তারিখঃ 2026-06-04 ইং
জীবননগরে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমকে ঘিরে কৃষকদের অংশগ্রহণে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ১ হাজার ৮১০ জন কৃষকের মধ্যে ২৪৮ জনকে নির্বাচিত করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, জীবননগর উপজেলা আইসিটি অফিসার মাহমুদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দীন মোড়ল, জীবননগর উপজেলা খাদ্যগুদামের (এলএসডি) মো. আব্দুল আলীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম কাজল, ওমর ফারুক, আব্দুল্লা আল মামুন প্রমুখ।


লটারির পুরো প্রক্রিয়া উন্মুক্ত ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচিত কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, উন্মুক্ত লটারির মাধ্যমে প্রকৃত কৃষক নির্বাচিত হওয়ায় তারা খুশি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)