নিজস্ব প্রতিবেদক: জাতীীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক ছেলুন এমপি’র অর্থায়নে চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতির নতুন ভবননের তৃতীয় তলার ছাদ ঢালায় কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে আইনজীবি সমিতির সভাপতি এড নুরুল ইলাম,সহসভাপতি এড শাহাজান আলী,এড মামুন আক্তার,সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর এড সামসুজ্জোহা এর শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সমিতির যুগ্ম সম্পাদক এড কাইজার হোসেন জোয়ার্দ্দার, এড রবিউল ইসলাম, সদস্য সামসুল আরেফিন (ভুট্ট) ও এড নাছিম উদ্দীন প্রমুখ।
