গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

দামুড়হুদায় মাদক বিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত

আপলোড তারিখঃ 2026-06-03 ইং
গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:

দামুড়হুদায় গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- দামুড়হুদা খানপাড়ার বরুজ্জামানের ছেলে রাফিজ খান (২৬), একই এলাকার সানোয়ারের ছেলে আরাফ উদ্দীন (২৬) এবং খাজের আলির ছেলে পিয়াস (২৬)।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার বিল্লালের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায় দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিনের নির্দেশনায় অভিযানে অংশ নেন এসআই মশিউর রহমান, এসআই ফাইম উদ্দিন, এসআই জামাল হোসেন, এএসআই পূর্ণ হরি ও এএসআই আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম। অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালতে রাফিজ খানকে ১ মাস, আরাফ উদ্দীনকে ৩ মাস এবং পিয়াসকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানা-পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী আনিস উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)