দর্শনায় তিন দিনের ব্যবধানে তিন বাড়িতে চুরি

খোয়া গেছে মোটরসাইকেল ও স্বর্ণালংকার

আপলোড তারিখঃ 2026-06-03 ইং
দর্শনায় তিন দিনের ব্যবধানে তিন বাড়িতে চুরি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনায় তিন দিনের ব্যবধানে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একটি মোটরসাইকেল, প্রায় সাত ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং একটি অটোরিকশার ব্যাটারি চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে (রোববার) বেলা একটার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের ক্যাম্পপাড়ার বাসিন্দা কামাল হোসেনের ছেলে আলতাফ হোসেনের একটি মোটরসাইকেল বাড়ির উঠান থেকে চুরি হয়ে যায়। মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর যশোর-ল-১৩-০৯০৯। এদিকে, একই দিন গভীর রাতে দর্শনা কলেজপাড়ায় আলতাফ মাস্টারের বাড়ির ভাড়াটিয়া ও ভূমি কর্মকর্তা তারিকুল ইসলামের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় সাত ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।


চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে দুটি সোনার রুলি, দুটি কানের দুল, দুটি সোনার চিক, দুটি সোনার আংটি, তিন জোড়া কানের দুল, তিনটি সোনার চেইন, একটি আংটি এবং দুটি নাকফুল। এছাড়া গত সোমবার রাতে দর্শনা আনোয়ারপুর এলাকায় আরিফুল ইসলামের বাড়ির এক ভাড়াটিয়ার অটোরিকশার ব্যাটারিও চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভূমি কর্মকর্তা তারিকুল ইসলাম গত ১ জুন দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


চুরির ঘটনাগুলো সম্পর্কে জানতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিমেল রানা এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা ছুটিতে রয়েছেন বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)