ছবির ক্যাপশন:
জীবননগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে জীবননগর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে জীবননগর ডাকবাংলো চত্বরে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্যসচিব সানোয়ার হোসেন, পৌর কৃষক দলের আহ্বায়ক ইউনুচ আলী, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, সদস্যসচিব একলাছুর রহমান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, পৌর শ্রমিক দলের সদস্যসচিব আবু সাঈদ, উপজেলা শ্রমিক দলের সদস্য আব্দুল হাকিম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহিদ হাসান, সদস্যসচিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান ও সদস্যসচিন মোকছেদুর রহমান রিমন, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন রিংকু, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ফরহাদ।
সভা সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য শ্রাবণ। আলোচনা সভায় বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তাঁর অবদান এবং জাতীয়তাবাদী আদর্শ নিয়ে বক্তব্য রাখেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
