নিজ অর্থায়নে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন সাংবাদিক এসকে লিটন

আপলোড তারিখঃ 2026-06-03 ইং
নিজ অর্থায়নে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন সাংবাদিক এসকে লিটন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার খয়েরহোদা মাঠপাড়া এলাকায় নিজস্ব জমিতে ও নিজ অর্থায়নে এলাকাবাসীর জন্য বাইতুর রহমান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন তরুণ ব্যবসায়ী, সাথী অটো রাইস মিলের চেয়ারম্যান এবং মাইটিভির সিনিয়র রিপোর্টার এসকে লিটন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জীবননগর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরী।


এসময় এসকে লিটন বলেন, ‘খয়েরহুদা মাঠপাড়া আমার জন্মভূমি। এ গ্রামের মানুষের কাছে আমি ঋণী। তাদের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিদান হিসেবে নিজ উদ্যোগে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছি। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। মানুষের প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ মৃত্যুর পর কাজে আসে না। তাই এমন একটি প্রতিষ্ঠান গড়ে যেতে চাই, যা মানুষের উপকারে আসবে এবং আমার জন্য সদকায়ে জারিয়া হবে।’ তিনি জানান, মসজিদের পাশেই একটি ঈদগাহ মাঠ থাকবে। পাশাপাশি ভবিষ্যতে সেখানে একটি কবরস্থান স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ওলামা পরিষদের সহসভাপতি আমিরুল ইসলাম মিসরী, এসকে লিটনের পিতা আব্দুর রহমান, মাওলানা জাহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)