ঐতিহাসিক স্থান পরিদর্শনসহ কিশোরীদের করছেন সচেতন

আপলোড তারিখঃ 2017-11-21 ইং
ঐতিহাসিক স্থান পরিদর্শনসহ কিশোরীদের করছেন সচেতন ছবির ক্যাপশন:
দেশ ভ্রমণে চার তরুণী : চুয়াডাঙ্গা জেলা ঘুরে গেলেন মেহেরপুরে নিজস্ব প্রতিবেদক: চার তরুণী! চোখে মুখে দেশভ্রমণের নেশা!! শুধু কি তাই লক্ষ তাদের মহৎ উদ্দেশ্য। উদ্দেশ্যটি হলো দেশের কিশারীদের সকল বাধা বিপত্তি ভেঙ্গে সামনের দিকে এগিয়ে নেওয়া। এক কথায় সচেতন করে তোলা। চার তরুনী হলো ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ণি চিকিৎসক খুলনার মেয়ে সাকিয়া হক, মানসী সাহা তুলি, ময়মনসিংহ মেডিকেল কলেজের ইন্টার্ণি চিকিৎসক ফারিয়া ফেরদৌস ও ঢাকা ইডেন মহিলা কলেজের মাষ্টার্সের ছাত্রী বিএনসিসি ক্যাডেট সদস্য নারায়নগঞ্জের মেয়ে আছমা আক্তার। এরা স্কুটি যোগে বের হয়েছে গত ১৮ নভেম্বর। ঢাকা থেকে মানিকগঞ্জ ফরিদপুর মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর হয়ে কুষ্টিয়া দিয়ে আবারও ঢাকা ফিরে যাবে। গতকাল সোমবার তারা ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা হয়ে মেহেরপুর রওনা করে। আজ মেহেরপুর ভ্রমণ ও কিশোরীদের মাঝে সচেতনা সৃষ্টি করে যাবে কুষ্টিয়া। গতকাল সোমবার বিকালে চুয়াডাঙ্গায় পৌছান চার কিশোরী। এসময় চুয়াডাঙ্গার কেরু এ- কোম্পানী, দেশের পথম রেলওয়ে ষ্টেশন দর্শনা ও জয়নগর চেকপোষ্টসহ বেশকয়েকটি ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। এসময় তারা জানান গত ২৭ নভেম্বর ট্রাভেলস অব বাংলাদেশ নামে একটি ফাউ-েশন শুরু করে মাত্র চার সদস্য মিলে। এখন সদস্য সংখ্যা ১৬ হাজারের উপরে। তাদের লক্ষ ছিলো দেশের ৬৪ জেলা ঘুরে ঘুরে ঐতিহাসিক স্থান পরিদর্শনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের মধ্যে সচেতনা ছাড়ানো। এর মধ্যে খাদ্য পুষ্টি, বিভিন্ন সামাজিন অসুবিধা, বয়:সন্ধিকালীন নানা সমস্যা, স্বাস্থ্য সচেতনতা, আতœরক্ষা ইত্যাদি। আর এই ভ্রমণের নাম প্রদান করেন নারীর চোখে বাংলাদেশ। আর এর মূল উদ্দ্যেশে কিশোরীর মনে নারীর ভ্রমণ, আতœরক্ষা ও সার্বিক সচেতনতাবোধের বীজ বুনে নারীর সুষ্ঠু সচেতনতা লক্ষ্যে কাজ করে যেতে চাই। তারা আরো বলেন এই কাজ করতে এসে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে যেমন গ্রাম বাংলা পরিবেশ দেখেছি। আবার দেখেছি কিভাবে মেয়েরা কিভাবে ইভটিজিং এর শিকার হয়। যার প্রমাণ আমার নিজেরাই। ঝিনাইদহ যখন ঘুরছিলাম তখন কিছু ছেলে আমাদের ইভটিজিং করেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলব মেয়েরা যদি এই ধরণে কাজে এগিয়ে আসতে পারে তাহলে ছেলেদের উচিৎ তাদের সহযোগিতা করা। কারণ এই দেশ আমাদের আপনাদের। দেশটা সুন্দর করা আমাদের সকলের দায়িত্ব। আর আমরা ঘুরছি স্কুটিতে। এরও কারণ আছে, সাধারণত মেয়েরা বাইসাইকেল চালালে সমাজের লোক নাক সিটকাই ও বিভিন্ন কটুক্তিপূর্ণ কথা বলে। তাই আমরা স্কুটি নিয়ে বের হয়েছি এই কুংসস্কার প্রথা থেকে সমাজটাকে বের করতে। আবার কিছু জায়গাতে দেখেছি একটা কিশোরী সপ্তম শ্রেণীতে পড়ে অথচ তার বিয়ে হয়ে গিয়েছে। এটা খুবই দু:খজনক। আবার মজা পেয়েছি আমরা যখন রাস্তা চলছি তখন অনেইে আমাদের দেখতে আসছে। তারা আরো জানান, এর আগে তৃতীয় ধাপ শেষ কর এসেছি। এবার চতুর্থ ধাপ চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)