জীবননগরে মাদক মামলার ৪ আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-06-02 ইং
জীবননগরে মাদক মামলার ৪ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে। গত রোববার দিবাগত রাতে জীবননগর পৌর এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার গোপালনগর গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৯), একই গ্রামের আবু বক্করের ছেলে সাজ্জাদুল ইসলাম (৩৬), মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মশিয়ার রহমান (৪৫) এবং কালীগঞ্জ থানার কাশিপুর গ্রামের মোজেয়ার চৌধুরীর ছেলে মিণ্টু (৪২)। মিণ্টুকে জীবননগর হাসপাতালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বলেন, জীবননগরে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত রাতে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাদের চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)