দর্শনায় মাদ্রাসা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট

আপলোড তারিখঃ 2026-06-02 ইং
দর্শনায় মাদ্রাসা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট ছবির ক্যাপশন:

দর্শনায় ‘মাদ্রাসা প্রিমিয়ার লিগ-২০২৬’ সিজন-১ নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার দাখিল ব্যাচ-২০২০ ও দাখিল ব্যাচ-২০২৩ এর যৌথ উদ্যোগে দাখিল ব্যাচভিত্তিক এ নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আব্দুল কাদের।


বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য তানভীর রহমান অনিক। এছাড়াও দর্শনা রেলবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাপূর্ণ এ টুর্নামেন্টে দাখিল ব্যাচ-২০২৭ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং দাখিল ব্যাচ-২০১৫ রানার্সআপ হয়। আয়োজকরা জানান, সফল আয়োজন ও অংশগ্রহণের মাধ্যমে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং খেলাধুলার চর্চা আরও সুদৃঢ় হয়েছে। খেলাটির সার্বিক আয়োজন করেন দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার দাখিল ব্যাচ-২০২০ ও ২০২৩ এর শিক্ষার্থীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)