কালিদাসপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আপলোড তারিখঃ 2026-06-01 ইং
কালিদাসপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার কালিদাসপুর ফুটবল টুর্নামেন্ট সিজন-১ এর ফাইনাল খেলায় মন্ডল স্পোর্টস ২-১ গোলে হালসা থাইল্যান্ড এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার বিকেলে কালিদাসপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের মধ্যে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। প্রথমার্ধে হালসা এফসি ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় মন্ডল স্পোর্টস গোল করে খেলায় ১-১ সমতা আনে। খেলার শেষ মুহূর্তে মন্ডল স্পোর্টসের ঘানার খেলোয়াড় আরও একটি গোল করলে তারা ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে এবং প্রথমবারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কালিদাসপুর স্পোর্টস কমিটির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী ফজলে রাব্বি, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী মাজেদুর রহমান, প্রবাসী আব্দুল্লাহ টিপু সুলতান, সৌদি প্রবাসী ব্যবসায়ী হাসিবুল হক লিপু, সমাজসেবক বাবলু মিয়া এবং অধ্যাপক ড. আব্দুস সহিদ। খেলা পরিচালনা করেন লিটন, সুখেন ও রিয়েল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)