জীবননগর শহরে মোটরসাইকেল চুরির হিড়িক

আপলোড তারিখঃ 2017-11-21 ইং
জীবননগর শহরে মোটরসাইকেল চুরির হিড়িক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর শহরে দিনদুপুরে মোটরসাইকেল চুরি বেড়েই চলেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ৪নং বাঁকা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিশিষ্ট চাউল ব্যবসায়ী জাহিদুর রহমান রুপ মিয়ার জীবননগর পৌর শহরের ৭নং ওর্য়াডের শাপলাকলি পাড়ার বাড়ির সামনে থেকে (চুয়াডাঙ্গা-হ-১২-১৭৫৮) টিভিএস কোম্পানীর ফনিস্ক ১২৫ সিসির লাল রঙের একটি নতুন মোটরসাইকেল চোরচক্রের সদস্যরা নিয়ে পালিয়ে যায়। রুপ মিয়া বলেন, গাড়ি থুয়ে বাড়ির ভিতরে বাজার দিতে যতটুকু দেরি এর পরে এসে দেখি গাড়িটি আর নেই। এলাকাবাসী সুত্রে জানা গেছে, জীবননগর শহরে একটি চোরচক্রের শক্তিশালী সংগঠন রয়েছে যার ফলে প্রায় শহরে মোটরসাইকেল চুরি হওয়া সত্বেও প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন করছে না। তাছাড়া যে সমস্থ মোটরসাইকেল চোর পুলিশের হাতে আটক হয়ে থাকে তারা পুলিশকে ম্যানেজ করে এবং মোটা অংকের অর্থের বিনিময়ে সমস্থ বিষয় ধামাচাপা দিয়ে থাকে। এদিকে এলাকাবাসী সহ সুশিল সমাজের সকলে জীবননগর শহরের চোর চক্রের মুলহোতাকে গ্রেফতারের জন্য প্রশাসনের আশুহস্তক্ষেপ কমনা করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)