চুয়াডাঙ্গায় ঈদ পরবর্তী যাত্রী সেবা পর্যবেক্ষণ ও মনিটরিং জোরদারকরণ সভায় ডিসি

দ্রুতগতির মোটরবাইকের বিষয়ে কঠোর নির্দেশনা

আপলোড তারিখঃ 2026-06-01 ইং
চুয়াডাঙ্গায় ঈদ পরবর্তী যাত্রী সেবা পর্যবেক্ষণ ও মনিটরিং জোরদারকরণ সভায় ডিসি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ঈদ পরবর্তী যাত্রী সেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম জোরদারকরণে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এদিকে, একই দিন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর নেতৃত্বাধীন মনিটরিং টিম দূরপাল্লার পরিবহন কাউন্টার পরিদর্শন ও দিক-নির্দেশনামূলক মতবিনিময় করেছে।


জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এসময় তিনি ঈদে সড়কে চলাচলকারী যানবাহনে শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দেয়ার জন্য দিকনির্দেশনা দেন। তিনি দ্রুতগতির মোটরবাইকের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন। তিনি বলেন, উচ্চ শব্দে চলা মোটরসাইকেলগুলোকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে যেসব মোটরসাইকেলে অপ্রাপ্ত বয়সের চালকেরা তিনজন-চারজন চলাচল করে; হেলমেট ছাড়া শব্দদূষণ করে শহরবাসীর মধ্যে বিরক্তি সৃষ্টি করে তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া চলবে না। এ ক্ষেত্রে তাদের যেকোনো পারিবারিক বা রাজনৈতিক পরিচয় উপেক্ষা করে শাস্তির আওতায় আনতে হবে।


এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর নেতৃত্বাধীন মনিটরিং টিম দূরপাল্লার পরিবহন কাউন্টার পরিদর্শন ও দিক-নির্দেশনামূলক মতবিনিময় করেছে। এসময় চুয়াডাঙ্গা বড় বাজার ও কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো পরিদর্শন করা হয়। একই সাথে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। এসময় মনিটরিং টিমের সদস্যরা পরিবহনের প্রতিনিধি ও যাত্রীদের সতর্কতামূলক বার্তার দেন। যত্রতত্র ওভারটেক না করতে চালক ও সুপারভাইজারদের নির্দেশনা দেওয়া হয়।


চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, ট্র্যাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. আমিরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গার মোটরযান পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মইনুদ্দিন, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা বাস-মিনিবাস মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)