ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় কারিমা খাতুন (১০) নামের এক স্কুলছাত্রী রক্তাক্ত জখম হয়েছে। তাকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল দুপুর ২টার দিকে এঘটনা ঘটে। আহত শিশু জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামের ব্রীজপাড়ার বাবুলের মেয়ে। জানা গেছে, গতকাল দুপুরের করিমা খাতুন একটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এবং একটি চাকার তার পা পিষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। পরে তার অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন সদর হাসপাতালে কর্তৃপক্ষ।
