আলমডাঙ্গায় ৫০০ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহলসহ গ্রেফতার ২, পাখি ভ্যান জব্দ

আপলোড তারিখঃ 2026-05-26 ইং
আলমডাঙ্গায় ৫০০ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহলসহ গ্রেফতার ২, পাখি ভ্যান জব্দ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ৫০০ (পাঁচশত) বোতল মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত ‘হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহল’সহ দুইজনকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পাখি ভ্যান এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ মঙ্গলবার সকালে আলমডাঙ্গা থানার কৃষ্ণপুর গ্রামস্থ মুন্সিগঞ্জ পশুহাট এলাকার মেসার্স হোসেন ফার্মেসীর সামনের পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন: চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিমরুল্লা গ্রামের মৃত জয়নাল আলীর ছেলে মোঃ সোহাগ আলী (৩০) ও আলমডাঙ্গা উপজেলার থানা পাড়ার মৃত মারফুল হ এর ছে মোঃ মাহফুজুল হক ওরফে তুষার (৬৩),

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী একযোগে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সংগীয় ফোর্সসহ আজ সকাল ০৭:১৫ ঘটিকায় কৃষ্ণপুর গ্রামে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন।

চেকপোস্ট চলাকালীন সন্দেহভাজন একটি পাখি ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ভ্যানে থাকা মোঃ সোহাগ আলীকে ৫০০ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। এছাড়া ১,০০০ টাকা মূল্যের একটি মোবাইল এবং ৫০,০০০ টাকা মূল্যের পাখি ভ্যানটি জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত সোহাগ আলীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের প্রকৃত মালিক আলমডাঙ্গার থানাপাড়ার বাসিন্দা মোঃ মাহফুজুল হক ওরফে তুষার। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সকাল ০৮:০৫ ঘটিকায় আলমডাঙ্গা পৌরসভার থানাপাড়া এলাকা থেকে তুষারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ আরও জানায়, এই মাদক চক্রের সাথে মাদক কেনাবেচা, পৃষ্ঠপোষকতা এবং মদদ দেওয়ার অভিযোগে আরও ১ জন নামীয় এবং ৭/৮ জন অজ্ঞাতনামা আসামি জড়িত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)