বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

আপলোড তারিখঃ 2026-05-26 ইং
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা ছবির ক্যাপশন:

খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০ জিলহজ সারা দেশে উদযাপিত হবে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মুসলমানরা সকালে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করবেন কোরবানির ঈদ নামে অভিহিত ঈদুল আজহা। ইসলামের পরিভাষায় কোরবানি হলো নির্দিষ্ট পশুকে একমাত্র আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টিলাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে তাঁরই নামে জবাই করা। শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, আত্মত্যাগ, আত্মসমর্পণ এবং নিজকে উৎসর্গ করার মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার অন্যতম শিক্ষা হচ্ছে মনের পশু অর্থাৎ কুপ্রবৃত্তিকে পরিত্যাগ করা। এ ঈদ সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়। মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে শুরু হয় কোরবানির প্রচলন। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে হজরত ইবরাহিম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। অনন্য এ ঘটনার স্মরণেই ঈদুল আজহায় কোরবানির প্রচলন। মহান আল্লাহর প্রতি আনুগত্য এবং তাঁরই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানি ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। রসুল (সা.) বলেছেন, ‘ঈদুল আজহার দিন কোরবানির চেয়ে আর কোনো কাজ আল্লাহর কাছে অধিক পছন্দীয় নয়।’ ঈদুল আজহার দুই রাকাত নামাজ জামাতে আদায় করা ওয়াজিব। কোরবানি ১০ থেকে ১২ জিলহজের যেকোনো দিন করা যায়। তবে প্রথম দিন করাই উত্তম। কোরবানির পশুর গোশত তিন ভাগ করে এক ভাগ আত্মীয়স্বজনকে, এক ভাগ গরিবদের মধ্যে বণ্টন এবং বাকি এক ভাগ নিজেরা খাওয়া সুন্নত। আত্মীয়স্বজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঢাকা থেকে কয়েক দিন ধরে লাখ লাখ মানুষ পথের বিড়ম্বনা মোকাবিলা করে বাড়ি যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)