জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় ছাত্রদলের লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2026-05-26 ইং
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় ছাত্রদলের লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান এবং তা যথাযথ বাস্তবায়ন করা এবং বিরোধী দলের জুলাইকে নিয়ে অপ্রচারের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদল লিফলেট বিতরণ করেছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা শহরের শহিদ হাসান চত্বর থেকে শুরু করে বড় বাজার, নিচের বাজার, নিউ মার্কেট, প্রিন্স প্লাজাসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।


জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে লিফলেট বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি হুমায়ুন কবির আকাশ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাদ্দাম হোসেন, রোকন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিসুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রকিবুল হাসান, যুগ্ম সম্পাদক সাজু আহমেদ, রাহাত উল হক, সাবেক আহ্বায়ক ফয়সাল ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এসময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বিরোধী দল নানা ভিত্তিহীন ইস্যু সৃষ্টি করে দেশের মধ্যে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে। মিথ্যা তথ্য উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করছে। জুলাই সনদ বাস্তবায়ন করা নিয়ে উদ্দেশ্যে প্রণোদিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। বিএনপি জুলাই সনদ স্বাক্ষর করার সময় যেসকল বিষয়ে ঐকমত্যে পোষণ করেছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কারণ বিএনপি জুলাইকে শতভাগ ধারণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)