এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা গ্রেপ্তার

ঝিনাইদহে সংবাদ সম্মেলন করতে এসে পুলিশের জালে

আপলোড তারিখঃ 2026-05-25 ইং
এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা গ্রেপ্তার ছবির ক্যাপশন:

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনে এনসিপির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা থেকে ঝিনাইদহে আসেন। তার বহনকৃত গাড়িটি ‘ফ্যামিলি জোন’ নামের রেস্টুরেন্টের সামনে থামলে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামানসহ সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।


সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে শনিবার এনসিপি নেতা তারেক রেজাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় যশোর থেকে ডিবি পুলিশের একটি টিম অয়ন নামে আরেক যুবককে আটক করেছে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়।


প্রসঙ্গত, গত ২২ মে ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে এনসিপির নেতা-কর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতা-কর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ওই মামলার পাল্টা মামলা হিসাবে পর দিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির মামলা করেন। তবে এর মামলায় ছাত্রদলের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)