ছবির ক্যাপশন:
দর্শনায় অভিযান চালিয়ে দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- দর্শনা পৌরসভার ইসলামবাজার এলাকার মজিবর রহমানের মেয়ে মাসুরা বেগম (৪৬), আনোয়ারপুর এলাকার আবুল কালামের স্ত্রী আমেনা খাতুন (৫০), চাকুলিয়া গ্রামের নুর আলমের ছেলে সাইদুর রহমান (২৭), দোস্ত গ্রামের মৃত এলাম মন্ডলের ছেলে মিজানুর রহমান (৪১) এবং আকুন্দবাড়িয়া ফার্মপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে মাহফুজুর রহমান সুইট (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে দর্শনা থানার ওসি (তদন্ত) হিমেল রানার নেতৃত্বে পুলিশের একাধিক টিম পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে হিমেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে তাদের আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে।
