দামুড়হুদায় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2026-05-25 ইং
দামুড়হুদায় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেলও। গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।


বিজিবি সূত্র জানায়, দামুড়হুড়ার ডুগডুগি কলোনিপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল গোপনে অবস্থান নেয়। এসময় মোটরসাইকেলযোগে এক যুবক ওই এলাকা অতিক্রম করার সময় তাকে থামার সংকেত দেওয়া হয়। তবে তিনি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।


আটক ব্যক্তি হলেন- দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে মো. বাপ্পি (২৭)। পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা বলে জানায় বিজিবি। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাপ্পি স্বীকার করেছেন, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।


চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা এবং আটক ব্যক্তি ও জব্দ মোটরসাইকেল দামুরহুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)