মুজিবনগরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-05-24 ইং
মুজিবনগরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩৪ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার ২০০ টাকা।


ডিবি সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে ২০২৬) রাতে মুজিবনগর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় মেহেরপুর-টু-মুজিবনগর মহাসড়কের কেদারগঞ্জ বাজার এলাকার শাফায়েত মেডিসিন কর্ণারের সামনে অভিযান চালানো হয়। এসময় রাস্তার পাশ থেকে জেমস বাবু মন্ডল (৩৫) ও পাপ্পু মন্ডল (৩৫) নামে দুইজনকে আটক করা হয়।


গ্রেপ্তারকৃত জেমস বাবু মন্ডল মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের নিনু মন্ডলের ছেলে এবং পাপ্পু মন্ডল বল্লভপুর গ্রামের নিকুলাস মন্ডলের ছেলে।


পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মুজিবনগরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মুজিবনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)