ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনুর আক্তার। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা, সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, আলমডাঙ্গায় বিবাহ বিচ্ছেদের হার বেড়েছেÑ১০টি বিয়ের মধ্যে প্রায় ৭টিতে বিচ্ছেদ ঘটছে। এ পরিস্থিতি রোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এস এম মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহিদ, আলমডাঙ্গা থানার ওসি (অপারেশন) হোসেন আলী। এছাড়া বক্তব্য দেন আলমডাঙ্গা সরকারি কলেজের সিনিয়র প্রভাষক ড. মাহবুবর রহমান, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, সাধারণ সম্পাদক মামুন রেজা, পৌর আমির মাহের আলী, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ আলম খান, মানবাধিকার কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার লিয়াকত আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, আবাসিক প্রকৌশলী প্রমুখ।
বক্তারা উপজেলায় মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও পুলিশ বাহিনীর সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্ব দেন।
