অস্থিতিশীলতা ও সংঘাতের জন্য অভিবাসীরা দায়ী : সু চি

আপলোড তারিখঃ 2017-11-21 ইং
অস্থিতিশীলতা ও সংঘাতের জন্য অভিবাসীরা দায়ী : সু চি ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: বিশ্বের চলমান অস্থিতিশীলতা ও সংঘাতের জন্য অবৈধ অভিবাসীদের দায়ী করেছেন মিয়ানমারের নেত্রী অং সাং সু চি। গতকাল সোমবার দেশটির রাজধানী নেপিদোতে ইউরোপ ও এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের স্বাগত জানিয়ে দেয়া এক ভাষণে তিনি একথা বলেন। রোহিঙ্গাদের নাম উল্লেখ না করে তিনি ওইসব কথা বললেও তার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের কথা তিনি বলেছেন। দেশটির অধিকাংশ নাগরিক মুসলিম রোহিঙ্গাদের দেশটির অবৈধ অভিবাসী মনে করে। তারা রোহিঙ্গাদের 'সন্ত্রাসী' কাজের জন্য দায়ী করে থাকেন। সোমবার ও মঙ্গলবারে সভায় রোহিঙ্গা ইস্যু স্বাভাবিকভাবেই সামনে চলে আসবে। সু চি বলেন, পৃথিবী এক নতুন সমস্যার যুগে প্রবেশ করছে। অবৈধ অভিবাসীরা সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রপন্থা ছড়াচ্ছে, সামাজিক বিচ্ছৃঙ্খলা, এমনকি পারমাণবিক যুদ্ধের হুমকি তৈরি করছে। দ্বন্দ্ব-সংঘাত সমাজ থেকে শান্তি-শৃংখলা দূরে সরিয়ে নিচ্ছে। ফলে মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে বাধ্য হচ্ছে। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাদের নির্যাতনে বাধ্য হয়ে গত ২৫ আগস্টের পর থেকে ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নিয়েছে। বাংলাদেশ তাদের নিজ দেশে ফেরত নেয়ার কথা বললেও কালক্ষেপণ করছে মিয়ানমার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)