ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঈদকে সামনে রেখে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মোট ২ হাজার ৯৪০ জন হতদরিদ্র, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের প্রশাসক নাজমুল হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান জিয়া, প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন, ইউপি সদস্য জামাত আলী মণ্ডল, রেজাউল হক, আফাঙ্গীর হোসেন, আব্দুল হালিম, হাসানুজ্জামান হাসান, নুর ইসলাম, মহিলা সদস্য মালেকা খাতুন, কল্পনা খাতুন ও জেসমিন খাতুন।
এছাড়া গ্রাম পুলিশ দফাদার লিটন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
