ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের
নিজস্ব প্রতিবেদক: সড়ক ও জনপথ অধিদপ্তরের সকল ওয়ার্কচার্জ কর্মচারীদের নিয়মিত করা ও ৭ দফা দাবী আদায়ের লক্ষে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গতকাল রবিবার সকাল ১০ টা হতে বিকাল ৫টা পর্যন্ত কার্যালয়ের ফটকের ৫দিন ব্যাপি সামনে পূর্ণ দিবস কর্ম বিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। কর্ম বিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের সময় চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাহী সংসদের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কাসাফুদ্দোজা সুজন ও প্রচার সম্পাদক লাল মিয়া। কর্মসূচি শেষে সংগঠনের সভাপতি মকবুল হোসেন বলেন, দাবী আদায়ের লক্ষে গত ৫ হতে ৯ নভেম্বর কর্ম বিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এরপর ১২ নভেম্বর জেলার গুরুত্বপূর্ণ সড়ক অথবা প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ১৪ নভেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করার পর ১৯ নভেম্বর হতে ২৩ নভেম্বর পূর্ণ দিবস কর্ম বিরতি পালন শুরু হয়েছে। ২৮ নভেম্বর হতে ৩০ নভেম্বর ঢাকায় কাফনের কাপড় নিয়ে প্রধান প্রকৌশলীর দপ্তরে, কেন্দ্রীয় শহীদ মিনারে ও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালিত হবে।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ৭ দফা দাবী আদায়ে কর্মবিরতি পালন করেছে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। রোববার সকাল থেকে শুরু হওয়া এ কর্মবিরতী চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে সকালে সড়ক ও জনপথ বিভাগের প্রধান ফটক থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে কর্মবিরতী পালন করেন কর্মচারীরা। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি আবুল হোসেন, মোশাররফ হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মকলেচুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, অনেকে দীর্ঘ ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরী করেও সরকার থেকে কোন কিছু না পেয়ে বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এছাড়াও অল্প কিছুদিনের মধ্যে আরো অনেকে চাকুরির মেয়াদ পূর্ণ করবেন অথচ মেয়াদ শেষে তাদের ভবিষ্যৎ অন্ধকার। বক্তারা, সারা দেশে সড়ক ও জনপথ বিভাগে ৭ হাজার ৫৯ ওয়ার্কচার্জ শ্রমিক কর্মচারীদেরকে নিয়মিত করা সহ ৭ দফা দাবী পেশ করেন। দ্রুত এই দাবী মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি প্রদাণ করেন তারা।
